Ads 2

কি কি সাইজ হতে পারে ক্যাশমেমো? What size can be the cashmemo


কি কি সাইজ হতে পারে ক্যাশমেমো?

What size can be the cash memo?

কি কি সাইজ হতে পারে ক্যাশমেমো?

What size can be the cash memo?

 

 প্রয়োজনভেদে ক্যাশ মেমো বিভিন্ন সাইজে হতে পারে, তার মধ্য থেকে কিছু কমন সাইজ রয়েছে। প্রথমত সাধারণ সাইজ গুলো উল্লেখ করা হল।


১।  ৮/১ সাইজ অর্থাৎ যার কাগজের মাপ হবে— ৫.৫ইঞ্চি/৯ ইঞ্চি, এবং ডিজাইনের পরিমাপ হবে ৫ইঞ্চি/৮ইঞ্চি। হ্যা কখনো বাধাইয়ের ব্যবধানে সাইজে কিছুটা ছোট বড় হবে। নিচে নমুনা  দেওয়া হলো

8/1সাইজ মেমো

২। ৫/১ সাইজ অর্থাৎ যার কাগজের মাপ হবে— ১০ইঞ্চি/৭.৫ ইঞ্চি, এবং ডিজাইনের পরিমাপ হবে ৯ইঞ্চি/৬.৬ইঞ্চি। হ্যা কখনো বাধাইয়ের ব্যবধানে সাইজে কিছুটা ছোট বড় হবে। এধরণের ক্যাশমেমো টেইলার্স দোকান ও এ জাতিয় দোকানে হয়ে থাকে এবং কখনো কখনো দুই পার্টের হয়ে থাকে।

5/1 সাইজ মেমো

৩। ৬/১ সাইজ (স্কয়ার) অর্থাৎ যার কাগজের মাপ হবে— ৯ইঞ্চি/৭.৫ ইঞ্চি, এবং ডিজাইনের পরিমাপ হবে ৮ইঞ্চি/৬.৬ইঞ্চি। হ্যা কখনো বাধাইয়ের ব্যবধানে সাইজে কিছুটা ছোট বড় হবে।

6/1 সাইজ মেমো

৪। ৬/১ সাইজ (লম্বা) অর্থাৎ যার কাগজের মাপ হবে— ৬ইঞ্চি/১১.৫ইঞ্চি, এবং ডিজাইনের পরিমাপ হবে  ৫ইঞ্চি/১০.৫ইঞ্চি। হ্যা কখনো বাধাইয়ের ব্যবধানে সাইজে কিছুটা ছোট বড় হবে।

6/1 সাইজ (লম্বা) মেমো

৫। ৪/১ সাইজ অর্থাৎ যার কাগজের মাপ হবে— ৯ইঞ্চি/১১.৫ইঞ্চি, এবং ডিজাইনের পরিমাপ হবে  ৮ইঞ্চি/১০.৫ইঞ্চি। হ্যা কখনো বাধাইয়ের ব্যবধানে সাইজে কিছুটা ছোট বড় হবে। এধরণের ক্যাশ মেমো সাধারণত বিভিন্ন ট্রান্সপোর্ট, এজেন্সী, স্বর্ণকার ইত্যাদির হয়ে থাকে।

4/1 সাইজ  মেমো

৬। লিগ্যাল সাইজ, যার কাগজের মাপ হবে— ৯ইঞ্চি/১৪ইঞ্চি এবং ডিজাইনের পরিমাপ হবে ৮ইঞ্চি/১৩ইঞ্চি। এ ধরণের মেমো সাধারণত বিভিন্ন স্বর্ণকার দোকানে ব্যবহার হয়ে থাকে।

লিগ্যাল সাইজ মেমো

এছাড়া ও আরো কিছু সাইজ রয়েছে, যেমন—

১। ১২/১ সাইজ, অর্থাৎ ৪/১সাইজের মধ্যে তিন সেটিং—এ হবে। এটি লম্বা ও হতে পারে, আবার পাতালে ও হতে পারে। এই সাইজের কাগজটি সাধারণত বিভিন্ন সোতা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।


২।১৬/১ সাইজ, অর্থাৎ ৪/১সাইজের মধ্যে চার সেটিং—এ হবে। এটি লম্বা হতে পারে, পাতালে হতে পারে আবার  স্কয়ার ও হতে পারে। 



এখানে একটি ক্যাশমেমোর সাইজ নিয়ে একটি চার্ট দেওয়া হল....


ক্যাশমেমোর সাইজ,
#Size_of_Cash_Memo


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ